নয়া সকাল প্রতিবেদক:
জেলা পুলিশ নোয়াখালীর আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে ৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ৯ সেপ্টেম্বর সকালে ৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সভায় সভাপতিত্ব করেন মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক, পুলিশ সুপার, নোয়াখালী।
সভার শুরুতে সকলের পরিচয় পর্ব শেষে প্রশিক্ষনার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার ফুলেল শুভেচ্ছা জানান।পরে পুলিশ সুপার নবীন প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রশিক্ষণকালীন কর্মসূচি বিষয়ে মূল্যবান দিক-নির্দেশনা প্রদান করেন। জেলা পুলিশের সার্বিক কার্যক্রমের উপর মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন।
এ সময় পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিঁনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এ মহান দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা এবং মানবসেবার চেতনা অটুট রাখা অপরিহার্য। সকলে সম্মিলিতভাবে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করার এবং জনমুখী প্রশাসন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে জেলা পুলিশ, নোয়াখালীর পক্ষে পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের প্রীতি উপহার প্রদান করেন।
উক্ত সভাটি সঞ্চালনা করেন মোহাম্মদ ইব্রাহীম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নোয়াখালী ।
আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ফয়েজ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নোয়াখাল-সহ নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ ।
সম্পাদক -জুয়েল রানা লিটন, অফিস : নোয়াখালী প্রেসক্লাব, মাইজদী কোর্ট, নোয়াখালী।