প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩, ২০২৬, ৯:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৫, ৫:২২ অপরাহ্ণ
সেনবাগে অবৈধ ইট ভাটা ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৫ লক্ষ টাকা
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নে বালিয়াকান্দি গ্রামে স্হাপিত অবৈধ ইট ভাটা মেসার্স ভাই ভাই ব্রিকস ও ফাতেমা ব্রিকসকে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
এসময় এ্যাসকাভেটর দিয়ে ইট ভাটার কীলন,কাঁচা ইট ভেঙে দেয়া হয় ও ভাটায় পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেয়া হয়। ভাই ভাই ব্রিকসের মালিক আকবর হোসেনকে নগদ ২ লক্ষ টাকা ও ফাতেমা ব্রিকসের মালিক আমিরুল ইসলামকে ৩ লক্ষ টাকা নগদ জরিমানা করে আদায় করা হয়।উভয় ইট ভাটাকে পূণরায় চালু না করতে আদেশ প্রদান করেন।
মঙ্গলবার( ২৫ নভেম্বর) সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯)আলোকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব, পরিদর্শক মো: মিলন হোসেন, সেনবাগ উপজেলা ফায়ার সার্ভিসের ইউনিট সদস্যরা,সেনবাগ থানা পুলিশ ও নোয়াখালীতে দায়িত্বরত সামরিক বাহিনীর সদস্যরা।
সম্পাদক -জুয়েল রানা লিটন, অফিস : নোয়াখালী প্রেসক্লাব, মাইজদী কোর্ট, নোয়াখালী।
Copyright © 2026 দৈনিক নয়া সকাল. All rights reserved.