ইয়াছিন শরীফ অনিক,
বিশেষ প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ই নভেম্বর ২০২৬) বিকেল ৩:০০ ঘটিকার সময়ে সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার। এছাড়াও উপস্থিত ছিলেন সোনাইমুড়ী পৌর বিএনপি'র সদস্য সচিব সৈয়দ রেজা রাব্বি মাহাবুব, সোনাইমুড়ী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ওমর শরীফ সোহাগ, ভিশন ৭১ এর এডিটর ইয়াছিন শরীফ অনিক, সোনাইমুড়ী উপজেলা কৃষি অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, যুব উন্নয়ন অফিসার, সমাজসেবা অফিসার, আইসিটি অফিসার, সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ও বিভিন্ন ইউনিয়ন হতে চেয়ারম্যান / প্যানেল চেয়ারম্যানবৃন্দ, নতুন কুঁড়ির অ্যাথলেটবৃন্দ।
ক্রীড়াপ্রেমী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ ক্রীড়া উদ্যোগ তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়াকে সম্ভাবনাময় পেশা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানটির প্রচারে ছিল সোনাইমুড়ী উপজেলা প্রশাসন, নোয়াখালী।
সম্পাদক -জুয়েল রানা লিটন, অফিস : নোয়াখালী প্রেসক্লাব, মাইজদী কোর্ট, নোয়াখালী।