নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ মোঃ রুবেল (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর গোপালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালিকাপুর খালপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিনহাজুল আবেদীনের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় কালিকাপুর এলাকায় রুবেলের বসতবাড়ির সামনের সলিং রাস্তা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার রুবেল কালিকাপুর গ্রামের মো. আলমের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
সম্পাদক -জুয়েল রানা লিটন, অফিস : নোয়াখালী প্রেসক্লাব, মাইজদী কোর্ট, নোয়াখালী।