শিরোনাম:
হরমুজে আটকে পড়া বাংলাদেশি নাবিকদের আকুতি: ভিসা জটিলতা নিরসনের দাবি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত নোয়াখালীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড পিতাকে মারধর শোকে মৃত্যু, মাকে কারাগারে পাঠিয়ে বাড়িছাড়া করেছে ভাই-বোনদের নোয়াখালীতে পরীক্ষার সময় মাথায় ফ্যান পড়ে আহত শিক্ষার্থী বেগমগঞ্জে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

নোয়াখালীতে অবৈধ ইট ভাটা ভেঙে দিল প্রশাসন

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা ফতেহপুরে স্হাপিত অবৈধ জিগজাগ পদ্ধতির ইট ভাটা মেসার্স মেঘনা ব্রিকসে উপজেলা প্রশাসন এক অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
মোবাইল কোর্টে মেসার্স মেঘনা ব্রিকস নামক ইট ভাটাটির কীলন আংশিক ভাঙ্গা হয় এবং কাঁচা ইট নষ্ট করা হয় এবং ভাটায় পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়। এছাড়া ইটভাটার মালিককে উক্ত আইনের ৮(৩) ধারা লংঘন করায় নগদ ১ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।
এসময় মোবাইল কোর্টে প্রসিকিউশনে পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক নূর হাসান সজীব, পরিদর্শক মো: মিলন উপস্থিত ছিলেন।এছাড়াও সেনবাগ উপজেলা ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ