ইয়াছিন শরীফ অনিক,
বিশেষ প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমিতির প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তর, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন থেকে, ভূমি মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তরের প্রস্তাবিত সিদ্ধান্তের বিরুদ্ধে,(২০ সেপ্টেম্বর) রবিবার, সকাল ১১ টায়। সোনাইমুড়ী দলিল লেখক সমিতির প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিবাদ, র্যালি ও আলোচনা সভায় প্রবীণ লেখকরা বক্তব্যে আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দলিল লেখকসহ সংশ্লিষ্ট পেশাজীবীরা কর্মসংকটে পড়তে পারেন এবং সাধারণ সেবাগ্রহীতাদের ভোগান্তিও বৃদ্ধি পেতে পারে।
আলোচনা সভায় সোনাইমুড়ী দলিল লেখক সমিতির
সভাপতি মাকসুদ আলম তার বক্তব্যে বলেন, নিবন্ধন কার্যক্রম দীর্ঘদিন ধরে আইন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে আসছে। এ ব্যবস্থায় পরিবর্তন আনা হলে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হওয়ার পাশাপাশি সেবা গ্রহণে জনগণের সময় ও ব্যয় বৃদ্ধি পেতে পারে বলে মনে করেন। এটা কোনভাবেই ভূমি মন্ত্রণালয় এ সংযুক্ত করা যাবে না।
অনুষ্ঠিত প্রতিবাদ সভায় দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ সহ অংশগ্রহণকারীরা সাংবাদিকদের বলেন। নিবন্ধন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট দলিল লেখক, আইনজীবী, সেবাগ্রহীতা এবং জনসাধারণসহ অন্যান্য অংশীজনদের মতামত গ্রহণ করে যেকোনো সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তারা সরকারের কাছে প্রস্তাবিত সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে জনস্বার্থে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন স্বপন, সাবেক সভাপতি সোলাইমান, আব্দুর রহিম, শাহ আলম, সিনিয়র সদস্য আজিজুল হক মাস্টার, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, কোষাধক্ষ্য শাহজাহান স্বপন, সদস্য মাকছুদুর রহমান সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দলিল লেখক প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা নিবন্ধন সেবার আধুনিকায়নের পাশাপাশি জনগণের হয়রানি কমানো ও সংশ্লিষ্ট পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।