শিরোনাম:
নোবিপ্রবির তৃতীয় সমার্বতনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের নোবিপ্রবির বাংলা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী পিএইচডি সেমিনার অনুষ্ঠিত শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন নোবিপ্রবি ছাত্রশক্তির নবীনবরণে আসছেন নাহিদ ইসলাম নোবিপ্রবিতে ৮ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন স্কোপাস গবেষণা সূচকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭তম নোবিপ্রবি নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার্সে বিশুদ্ধ পানিসহ নানা সংকট নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের সমন্বিত ডাটাবেজ প্রয়োজন -জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। শিবপুর দরবার শরীফে আজমির শরীফের পিরের শুভাগমন

নোয়াখালীতে মাংস-ডিমের বাজারে অভিযান

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

নোয়াখালী প্রতিনিধি>
নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলায় মাংস -ডিমের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদফতর। এ সময় ৭টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

মঙ্গলবার (৭মার্চ) সকালের দিকে উপজেলার চৌমুহনী বাজারের গোলাবাড়ি রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা যায়,উপজেলার চৌমুহনী বাজারের গোলাবাড়ি রোড এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করায় শাহজাহান ব্রয়লারকে ৩ হাজার টাকা, রনি মাংসের দোকানকে ১ হাজার টাকা,আব্দুর রব এন্ড সন্সকে ১হাজার টাকা,হাজী সফিউল্লাহ এন্ড ব্রাদাসকে ১হাজার টাকা,ফাতেমা পোল্ট্রিকে ২হাজার টাকা, নুরুল ইসলাম মাংসের দোকানকে ১ হাজার টাকা এবং জান্নাত ব্রয়লারকে ১ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। তিনি বলেন, অভিযানে অসাধু ব্যবসায়ীদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং চৌমুহনী পুলিশ ফাঁড়ির একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ