শিরোনাম:
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি প্রচারবিমুখ সমাজসেবক আবু সালেহ মোঃ আবদুল্লা সবুজ নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারে নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে

নোয়াখালীতে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

নয়া সকাল প্রতিবেদক 

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বৈশাখী টেলিভিশনের ২১ বছর উদ্যাপন করেছে নোয়াখালীর সাংবাদিকরা।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব ভবনে বৈশাখী টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, র‌্যালি ও মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

আলোচনা সভায় বৈশাখী টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন। এতে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এএনএম এমরান খান।

আলোচনা সভায় নোয়াখালীর সিনিয়র সাংবাদিকগন বক্তব্য রাখেন। বক্তব্যে তাঁরা বৈশাখী টেলিভিশনের চেয়ারম্যান নোয়াখালীর কৃর্তি সন্তান রফিকুল আমিন, বার্তা প্রধান জিয়াউল কবির সুমন ও নোয়াখালী প্রতিনিধি লিয়াকত আলী খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আলোচনা সভা পরবর্তী কেক কাটা শেষে প্রেস ক্লাব সড়কে র‌্যালি বের করা হয়। পরে প্রেস ক্লাবে মধ্যাহ্নভোজে অংশ নেন অতিথি ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ