শিরোনাম:
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ নোয়াখালী পৌর বণিক সমিতির নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ নোয়াখালীতে  প্রবাসী সাবেক  স্বেচ্ছাসেবক লীগ নেতার  বসতঘরে আগুন, পুড়ে ছাই ঘর সোনাইমুড়ীতে দলিল লেখক সমিতির প্রতিবাদ, র‍্যালি ও আলোচনা সভা আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নয়া সকাল প্রতিবেদক

নোয়াখালী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্যের বিস্তার রোধ, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) পুলিশ সুপারের কার্যালয়, নোয়াখালীর সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলার সিভিল সোসাইটির প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, শিক্ষক, ইমাম, আইনজীবী, চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।সভায় নোয়াখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতামত তুলে ধরা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ।সভাপতিত্ব করেন, এন এম নাসিরুদ্দিন, পুলিশ সুপার, নোয়াখালী।সভায় বক্তারা বলেন, মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, মিডিয়া এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।অনুষ্ঠান শেষে ল্যারী ও পথসভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ