শিরোনাম:
হরমুজে আটকে পড়া বাংলাদেশি নাবিকদের আকুতি: ভিসা জটিলতা নিরসনের দাবি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত নোয়াখালীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড পিতাকে মারধর শোকে মৃত্যু, মাকে কারাগারে পাঠিয়ে বাড়িছাড়া করেছে ভাই-বোনদের নোয়াখালীতে পরীক্ষার সময় মাথায় ফ্যান পড়ে আহত শিক্ষার্থী বেগমগঞ্জে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

খুলনার এসপি মোশাররফ হোসেনকে নোয়াখালীতে বদলি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

নয়া সকাল প্রতিবেদক:

লটারির মাধ্যমে সারাদেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) পদে ব্যাপক রদবদল করা হয়েছে। পুলিশের ইতিহাসে এই ব্যতিক্রমী ও স্বচ্ছ পদ্ধতির বদলি প্রশাসনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই রদবদলে খুলনার পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেনকে নোয়াখালী জেলার নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। খুব শিগগিরই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে পেশাদারিত্ব বাড়ানো, কর্মকর্তাদের মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করা এবং দীর্ঘদিন একই কর্মস্থলে থাকা কর্মকর্তাদের রোটেশনে আনার লক্ষ্যেই লটারিভিত্তিক এ বদলি কার্যক্রম সম্পন্ন হয়।

সংশ্লিষ্টরা বলছেন, প্রথমবারের মতো লটারির মাধ্যমে বদলি প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় পুলিশ বাহিনীর সাংগঠনিক কাঠামোতে স্বচ্ছতা ও ন্যায়সংগতির নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো।

নোয়াখালীতে নতুন এসপি হিসেবে যোগ দিয়ে মোশাররফ হোসেন জেলার আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী ও গতিশীল করবেন-এমন প্রত্যাশা স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের। নোয়াখালী জেলা পুলিশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ