শিরোনাম:
নোয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের মতবিনিময় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিচারপ্রার্থীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর নোবিপ্রবির নয়া ভিসি হলেন অধ্যাপক ড. গোলাম রব্বানী নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক জুয়েল ‎সোনাইমুড়ীতে শিক্ষা ও মানবতার এক উজ্জ্বল বিদায় ‎ ‎ নোয়াখালী পৌরসভায় এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু সাগরে ডুবে যাওয়া ট্রলারের জেলে ফিরলেন ৫৪ বছর পর সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে সোনাইমুড়িতে মানববন্ধন

নোয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের মতবিনিময়

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২০ মে, ২০২৬

নয়া সকাল প্রতিবেদক-

নোয়াখালী জেলা প্রশাসক ও নোয়াখালী পুলিশ সুপারের সাথে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) এর নবনির্বাচিত নেতৃবৃন্দের পৃথক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার সময় নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এর সাথে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) এর নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়নের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জেলা প্রশাসক নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলাম।

এদিকে একইদিন বিকেল তিনটার সময় নোয়াখালী জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন এর সাথে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

এ সময় জেলা শহর ও বিভিন্ন থানাতে সংগঠিত বিভিন্ন অপরাধ নিয়ে আলোচনা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক , ইউটিউব ও বিভিন্ন ফ্যাক আইডির মাধ্যমে মিথ্যা তথ্য, গুজব ছড়ানো, মানুষের চরিত্র হনন, সম্মান বিনষ্টকরণসহ সংগঠিত নানা অপরাধ কর্মকান্ড ও এটি নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন। এ সকল অপরাধ সাইবার ক্রাইম হিসেবে পরিগণিত।

যারা এ সকল অপরাধের সাথে যুক্ত ও ইন্ধনদাতা উভয় অপরাধীকে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন পুলিশ সুপার। একই সঙ্গে যে কোন অপরাধ ও সংগঠিত ঘটনার সঠিক তথ্য দ্রুত সাংবাদিকদের সরবরাহে আন্তরিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ লিয়াকত আকবর উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) এর প্রধান উপদেষ্টা ডা.মোহাম্মদ বোরহান উদ্দিন, ইউনিয়নের সভাপতি মোঃ লিয়াকত আলী খান, সিনিয়র সহ-সভাপতি আজাদ ভূঁইয়া, সহ-সভাপতি এমবি আলম, এহসানুল আলম খসরু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, কোষাধক্ষ্য কামরুল কানন, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা লিটন, দপ্তর সম্পাদক নাসিম শুভ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গোলাম কিবরিয়া রাহাত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক ফজলুল কাদের রাজু, নির্বাহী সদস্য আকাশ মোঃ জসিম, মোঃ সালাহ উদ্দিন ও এএসএম রিজোয়ান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ