শিরোনাম:
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি

সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১ আগস্ট, ২০২৬

 

নোয়াখালী প্রতিনিধি।
‎নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চর মজিদ বিএডিসি কৃষি গেইট সংলগ্ন আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের মহি উদ্দিনের ছেলে সাজু (১৯)-এর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ২টার দিকে শিশুটি নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। এ সময় প্রতিবেশী মহি উদ্দিনের ছেলে সাজু (১৯) ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।

‎পরিবারের সদস্যদের দাবি, শিশুটির গোঙানির শব্দে পাশের কক্ষে থাকা তার ভাবির ঘুম ভেঙে যায়। তিনি চিৎকার করলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শিশুটি তার ভাবির কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয় এবং জানায়, অভিযুক্তের হাতে থাকা মোবাইল ফোনের ফ্ল্যাশলাইটের আলোতে সে তাকে চিনতে সক্ষম হয়।

‎ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকেই অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা বিষয়টি প্রকাশ না করার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন রাজনৈতিক প্রভাবশালী একটি চক্র। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। এদিকে ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং আতঙ্ক অবস্থায় রয়েছে পরিবারের সদস্যরা গণমাধ্যাম কর্মীদের।

‎এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

‎ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

‎অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাবশালী চক্রটি সালিশী বৈঠকের নামে অপরাধী ও তার পরিবারকে পালিয়ে যেতে সহায়তা করেছেন।

‎যা নিয়ে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মাঝে। যে কোন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরিস্থিতি ভিন্ন রুপ নিতে পারে জনমনে গুঞ্জন উঠেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ