শিরোনাম:
পানির ফিল্টার নিয়ে তর্কে কলেজ শিক্ষকদের মারামারির ভিডিও ভাইরাল বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন নষ্টের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের আশ্বাস নোয়াখালীর পুলিশ সুপার হলেন নাসিরুদ্দিন সাংবাদিক গোলাম কিবরিয়া রাহাতের পিতা আবুল হোসেনের ইন্তেকাল মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বেগমগঞ্জে পিস্তল ও গুলিসহ ছাত্রলীগ নেতাকে ধাওয়া, অস্ত্র উদ্ধার নোয়াখালীতে অস্ত্রধারী যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক, সুবর্ণচরে দিনমজুরের স্বপ্ন পুড়ে ছাঁই শহিদ জিয়ার আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যেতে চাই।

নোয়াখালী সুপার কাপ-২০২৬ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরষ্কার বিতরণী 

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

 

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুপার কাপ-২০২৬ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় জুনিয়র বিভাগে ‘গোল্ডেন জেনারেশন’কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ‘নোয়াখালী এফসি’ দল।

সিনিয়র বিভাগে গোলশূন্য খেলায় ট্রাইবেকারে ৮-৯ গোলে ডায়ানামিক এফসিকে হারিয়ে জয়লাভ করে ফাস্ট এটাক দল।

মঙ্গলবার (২ জুন ২০২৬) বিকেলে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবং জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টে ২টি গ্রুপে বিভক্ত হয়ে জুনিয়র ও সিনিয়র বিভাগে ৬টি করে মোট ১২টি দল অংশগ্রহণ করেছে। সব মিলিয়ে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি হিসেবে ৩০ হাজার এবং রানার্সআপ দলকে ২০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হয়েছে এছাড়া প্রতি ম্যাচে সেরা খেলোয়াড়কে ১ হাজার টাকা করে দেয়া হয়েছে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেন ক্রীড়ানুরাগী ও ক্রীড়া সংগঠক তাউছ মো. বেনী আমিন।

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোঃ শাহজাহান। এসময় নোয়াখালী জেলা পরিষদ প্রশাসক হারুন অর রশিদ আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশ, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক তাউছ মো:
বেনী আমিন চৌধুরী, ক্রীড়া সংগঠক নুরুল আমিন খাঁন, বাফুফে কাউন্সিলর ইকবাল বাহার আজাদ সহ অনেকে উপস্থিত ছিলেন।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ শাহজাহান বলেন, মাদক ও কিশোর গ্যাং সমাজের একটি বড় সমস্যা। সম্প্রতি সময় অনেক কিশোররা খেলাধুলা থেকে অনেক দূরে গেছে। যেকোনমূল্যে আমাদের সন্তানদেরকে খেলার মাঠে পাঠাতে হবে। জেলা ক্রীড়া সংস্থা ও ক্রীড়াবিদদের উদ্যোগে একটি ক্রীড়া ক্যালেন্ডার তৈরি করা হবে, যেন ৩৬৫ দিনই মাঠে খেলা থাকে। নোয়াখালী জেলায় খেলাধুলাকে এগিয়ে নিতে আমাদের সবসময় সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ