শিরোনাম:
নোয়াখালীতে  প্রবাসী সাবেক  স্বেচ্ছাসেবক লীগ নেতার  বসতঘরে আগুন, পুড়ে ছাই ঘর দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন সোনাইমুড়ীতে দলিল লেখক সমিতির প্রতিবাদ, র‍্যালি ও আলোচনা সভা আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান:

নোয়াখালীতে  প্রবাসী সাবেক  স্বেচ্ছাসেবক লীগ নেতার  বসতঘরে আগুন, পুড়ে ছাই ঘর

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিল্লারহাট বাজারসংলগ্ন এলাকায় এক প্রবাসীর বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আগুনে বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারের দাবি, ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামালসহ ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকার বেশি।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আব্দুল আউয়াল রাহমান স্থানীয় কবির মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। স্থানীয়ভাবে তিনি নোয়াখালী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবেও পরিচিত।
পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বসতঘরের বিভিন্ন অংশে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরের বড় একটি অংশ আগুনে পুড়ে যায়।
পরিবারের সদস্যদের ভাষ্য, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাঁরা নিশ্চিতভাবে বলতে পারছেন না। তবে তাঁদের ধারণা, পরিকল্পিতভাবে কেউ আগুন দিয়ে থাকতে পারে। এ ঘটনায় তাঁরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
নিষিদ্ধ সংগঠন নোয়াখালী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আব্দুল করিম বিশাল বলেন, ‘রায়হান আমার কমিটিতে ছিল। সে অত্যন্ত ভালো, ভদ্র ও নম্র ছেলে। রাতের আঁধারে কে বা কারা তার বাড়িতে এভাবে আগুন দিয়েছে, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রাতের বেলায় বসতঘরে আগুন লাগার বিষয়টি তাঁদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ঘটনাটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে—তা তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ