শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

নোয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উপলক্ষে নোয়াখালীতে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে নোয়াখালী জেলা জজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে জেলা দায়রা জজ আদালতের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আহসান তারিক, নারী ও শিশু আদালত-২ এর বিচারক ফাতেমা ফেরদৌস, জেলা প্রশাসক মোহাম্মদ ঈসমাইল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াছিন এবং অতিরিক্ত পুলিশ সুপার আবু তৌহিদ আরিফ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল হোসাইন বুলবুল, পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহাদাত হোসেন, সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট নুরুল আমিন, নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়া, আকবর হোসেনসহ শতাধিক আইনজীবী, সাংবাদিক এবং অন্যান্য পেশার ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা আইনি সহায়তার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজের সবস্তরের মানুষকে বিনামূল্যে আইনি সেবা পাওয়ার ব্যাপারে উৎসাহিত করেন। পরে দিবসটি উপলক্ষে বিশেষ অবদানের জন্য কয়েকজনকে পুরস্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ