শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন একনেকে, উপকূলে উচ্ছ্বাস নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক-১৬৩ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ নোয়াখালী পৌর বণিক সমিতির নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ নোয়াখালীতে  প্রবাসী সাবেক  স্বেচ্ছাসেবক লীগ নেতার  বসতঘরে আগুন, পুড়ে ছাই ঘর সোনাইমুড়ীতে দলিল লেখক সমিতির প্রতিবাদ, র‍্যালি ও আলোচনা সভা আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন

নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক-১৬৩

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

 

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ১৬৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। মঙ্গলবার রাত থেকে সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় এই অভিযান পরিচালিত হয়।

বুধবার সকালে নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় সুধারাম মডেল থানায় ২৮ জনের মধ্যে ৪ জনকে ৩৪ ধারায় এবং ২৪ জনকে মুচলেখা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়। কোম্পানীগঞ্জ থানায় ৩ জন, বেগমগঞ্জ মডেল থানায় ৩৭ জন, সেনবাগ থানায় ৯ জন, চরজব্বর থানায় ৭ জন, সোনাইমুড়ী থানায় ৫ জন এবং কবিরহাট থানায় ৫ জনকে মুচলেখা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এছাড়া হাতিয়া থানায় মোট ৬৯ জনের মধ্যে ২ জনকে পুরোনো মামলায় এবং ৫ জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার করা হয় অন্য ৬২ জনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

নোয়াখালীর জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখা এবং সমাজে শান্তি ও জননিরাপত্তা বজায় রাখতেই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি জানান, আটককৃত মোট ১৬৩ জনের মধ্যে ২ জনকে আগের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া ৯ জনকে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি ১৫২ জনকে মুচলেখা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিত চলবে। পাশাপাশি অপরাধপ্রবণতা রোধে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ