শিরোনাম:
সমাজসেবার আড়ালে অনিয়মের অভিযোগ: সুবর্ণচরের এনজিও ‘সাগরিকা’কে ঘিরে নানা প্রশ্ন শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

নিখোঁজের ১৬ দিনেও খোঁজ মিলেনি রুমার

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩

নোয়াখালী সদর >

নিখোঁজ হওয়ার ১৬ দিন পার হলেও এখনো খোঁজ মিলেনি ৩ সন্তানের জননী কোহিনুর আক্তার রুমার(৪০)।
জানা যায়, গত ২৫ জানুয়ারী সকালে চিকিৎসার জন্য মাইজদী সদর হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি নোয়াখালী সদর উপজেলার ৫ নং বিনোদপুর ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের মৃত আবুল কালামের মেয়ে রুমার।

রুমার স্বামী সাখাওয়াত হোসেন টিটু জানান, আমরা পারিবারিকভাবে একটি সুখী পরিবার, আমার স্ত্রীও সুস্থ স্বাভাবিক ছিল। দীর্ঘদিন থেকে আমি শ্বশুর বাড়ির পাশে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছি। আমি একজন ইজি -বাইক চালক, ২৫ তারিখ বুধবার সকাল ১১ টার দিকে আমি আমার স্ত্রীকে পন্ডিতপুর থেকে আমার পরিচিত একটি অটো -বাইকে উঠিয়ে দিই দত্ত হাটের উদ্দেশ্যে, সে যাবে নোয়াখালী সদর হসপিটালে,তার হার্টের সমস্যা ছিল। নিখোঁজের আগের দিনেও সে সকাল বেলায় হসপিটালে গিয়ে আবার দুইটার দিকে বাড়িতে ফিরে আসে।তার মোবাইল ফোনটি নষ্ট থাকার কারণে সে তার মোবাইলটি সঙ্গে নেয়নি। আমি ৩ টার দিকে বাড়িতে ফোন করলে জানতে পারি সে এখনো বাড়িতে ফিরে আসেনি। এরপর আমি বাড়িতে এসে আমাদের সকল আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি,মাইকিং করেছি এখন পর্যন্ত কোথাও তার সন্ধান মিলেনি ।

এই বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, তার সন্ধানে আমরা আমাদের সম্ভাব্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে এখন পর্যন্ত তার কোন প্রকার সন্ধান পাইনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ