শিরোনাম:
হরমুজে আটকে পড়া বাংলাদেশি নাবিকদের আকুতি: ভিসা জটিলতা নিরসনের দাবি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত নোয়াখালীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড পিতাকে মারধর শোকে মৃত্যু, মাকে কারাগারে পাঠিয়ে বাড়িছাড়া করেছে ভাই-বোনদের নোয়াখালীতে পরীক্ষার সময় মাথায় ফ্যান পড়ে আহত শিক্ষার্থী বেগমগঞ্জে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

চেম্বার জজ আদালতের দায়িত্ব পেলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩

  • ১৯ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। একইসঙ্গে পরদিন ২০ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চেম্বার বিচারপতির যথারীতি দায়িত্ব পালন করবেন বিচারপতি এম ইনায়েতুর রহিম।

রোববার  আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ২ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত দৈনিক চেম্বার জজ হিসেবে বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে মনোনীত করেছেন। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ২ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত সপ্তাহের প্রতি সোমবার, মঙ্গলবার ও বুধবার দুপুর ২টা থেকে শারীরিক উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২০ জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি রবি, সোম ও বুধবার দুপুর ২টা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে যথারীতি শুনানি গ্রহণ করবেন বিচারপতি এম ইনায়েতুর রহিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ