শিরোনাম:
নোয়াখালী পৌরসভার সড়ক সংস্কারের একদিনেই উঠে গেলো পিচ এমপির জন্য মাঝ নদী থেকে ফিরল ফেরী : যাত্রীদের মধ্যে অসন্তোষ একটু বৃষ্টিতেই জলাবদ্ধ জেলা শহর, অতিবৃষ্টিতে এবার স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা নিজ বাড়ির কাছেই জমিতে ভাসছিল যুবকের লাশ বর্তমানে একজন যুবককে ধ্বংস করার জন্য একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনই যথেষ্ট: মুহাম্মদ শাহজাহান সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব: হাসনাত আবদুল্লাহ বিএনপি মানুষের হাতে মোমবাতি-হারিকেন ধরিয়ে দিয়েছে’: হাসনাত আবদুল্লাহ জুলাইয়ের আগে ও পরে ভোট চুরি হয়েছে: হাসনাত আব্দুল্লাহ দক্ষিণ আফ্রিকায় দুই দিনে দুই প্রবাসী খুন,নোয়াখালীর গ্রামের বাড়ীতে শোকের মাতন ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

বর্তমানে একজন যুবককে ধ্বংস করার জন্য একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনই যথেষ্ট: মুহাম্মদ শাহজাহান

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

নয়া সকাল প্রতিবেদক-
নোয়াখালী সংবাদদাতা, ১১ জুলাই (শনিবার), নোয়াখালী জেলা জামায়াতের ‘পৌরসভা ও ইউনিয়ন যুব দায়িত্বশীল সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) জেলা শহরের একটি কনভেনশন সেন্টারে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন মাওলানা মিজবাহ উদ্দীন।

যুব বিভাগের সভাপতি রাশেদ বিল্লাহ আলমগীরের সভাপতিত্বে ও যুব বিভাগের জেলা টিম ও নোয়াখালী শহর সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল রাকিবের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, “এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের মুক্তির জন্য বিকল্প কোনো পথ নেই। বর্তমানের ক্ষুব্ধ ও হতাশ যুবসমাজ এখন তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছে। তবে আধুনিক যুগে মাদক ও জুয়াকে ডিজিটালাইজড করা হয়েছে, যা তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। বর্তমানে একজন যুবককে ধ্বংস করার জন্য একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনই যথেষ্ট।”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অনেক যুবক আজ ফেন্সিডিল, জুয়া ও নানাবিধ সামাজিক অপরাধে জড়িয়ে নিজের বিবেক ও অস্তিত্ব বিসর্জন দিচ্ছে। যেসব তরুণ দিকভ্রান্ত ও বিপথগামী হয়েছে, তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে যুব বিভাগের প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে ব্যাপকভিত্তিক কর্মসূচি হাতে নিতে হবে। সাংগঠনিক কার্যক্রমে যেকোনো ধরনের নিষ্ক্রিয়তাকে ‘জিরো টলারেন্স’ নীতিতে এনে যুব বিভাগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

নেতৃত্বের গুণাবলি প্রসঙ্গে তিনি বিশ্বখ্যাত ইসলামী চিন্তাবিদ শহীদ হাসান আল বান্নার সাংগঠনিক নীতি তুলে ধরেন। তিনি বলেন, “একজন আদর্শ যুবকের দায়িত্ব হলো তার সহপাঠী ও বন্ধুদের নৈতিক অবক্ষয় থেকে বাঁচাতে সময় দেওয়া, পিতা-মাতার যথাযথ সেবা করা এবং ইতিবাচক সৃজনশীল কাজে লিপ্ত থেকে অলস সময় কাটানো থেকে দূরে থাকা।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক, শহর আমির মাওলানা মো. ইউসুফ ও সদর সেক্রেটারি ডা. মিরাজুল ইসলাম।

এছাড়াও তৃণমূল যুব নেতৃত্বের পক্ষে বক্তব্য রাখেন— কবিরহাট উপজেলা সভাপতি মো. আহসান উল্লাহ, সোনাইমুড়ী পৌরসভা সভাপতি মো. আনিছুর রহমান, চাটখিল পৌরসভা সভাপতি তাওহিদুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি নুর আলম ফয়সাল, বসুরহাট পৌরসভা সভাপতি মো. ইয়াকুব হোসাইন, সেনবাগ উপজেলা সভাপতি হারুন অর রশিদ রুবেল, চৌমুহনী পৌরসভা সভাপতি মাওলানা মো. নুর উদ্দিন এবং বেগমগঞ্জ উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোছাইন প্রমুখ।

সম্মেলনে বক্তারা আগামী দিনে নোয়াখালী জেলার প্রতিটি অঞ্চলে যুবসমাজকে সুসংগঠিত করে একটি নৈতিক ও আদর্শিক সমাজ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ