শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

হেযবুত তওহীদের কার্যক্রম বন্ধের দাবিতে নোয়াখালীতে লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

নয়া সকাল প্রতিবেদক 

নোয়াখালীতে হেযবুত তওহীদের কার্যক্রম বন্ধ ও তাদের প্রকাশিত “দেশের পত্র” পত্রিকা বন্ধের দাবিতে লিফলেট বিতরণ অনুষ্ঠিত।

বুধবার (৫ই  নভেম্বর) বিকালে নোয়াখালী চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্স এর সামনে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

সভাপতিত্ব করে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার যুগ্ম মহাসচিব মুফতী ইউসুফ আল মাদানী।

সভাপতির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার যুগ্ম মহাসচিব মুফতী ইউসুফ আল মাদানী বলেন, অবৈধ দেশদ্রোহী উগ্র সন্ত্রাসী সংগঠন হেযবুত তওহীদ এর সকল কার্যক্রম নোয়াখালী সহ সারাদেশে বন্ধ করতে হবে এবং তাদের পত্রিকা প্রকাশিত “দেশের পত্র” পত্রিকা বন্ধ করতে হবে। তিনি তার বক্তব্যে হেযবুত তওহীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার ও প্রশাসনকে দ্রুত এর পদক্ষেপ নিতে হবে।

লিফলেট বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুহাম্মাদ আবুল খায়ের, মুহাম্মাদ আবু হোরায়রা মিয়াজী, মুহাম্মদ মাহবুব আলম, হাফেজ নুরুল আলম, মুহাম্মাদ আরাফাত, মুহাম্মাদ ইয়াসিন আরাফাত, মুহাম্মাদ আবদুল কাদির সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ