শিরোনাম:
অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা আবদুল্যাহ আল ফারুকের সংবাদ সম্মেলন। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের দুই নিকটাত্মীয় গ্রেপ্তার নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার নোবিপ্রবির NYBB-এর নেতৃত্বে যোবায়ের–ইরা নোয়াখালীতে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬ লাখ টাকার গরমিল, তদন্তের দায়িত্ব অভিযুক্তের কাঁধে! সুপ্রিম কোর্টে বিচারাধীন জমিতে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে নোবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ, প্রতিবাদে মানববন্ধন সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা দক্ষিণ শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত

শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

 

নোয়াখালী প্রতিনিধি
কিডনির জটিল সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি,  বৈশাখী টেলিভিশনের নোয়াখালী জেলা প্রতিনিধি,  দৈনিক সফলবার্তার  সম্পাদক ও নোয়াখালী জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক  লিয়াকত আলী খান। ইতোমধ্যে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ও সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক এটিএম মাওলাদাদ চৌধুরীর অধীনে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, লিয়াকত আলী খানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।

লিয়াকত আলী খান তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে তার পরিবারের পক্ষ থেকেও দেশবাসী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ