শিরোনাম:
অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা আবদুল্যাহ আল ফারুকের সংবাদ সম্মেলন। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের দুই নিকটাত্মীয় গ্রেপ্তার নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার নোবিপ্রবির NYBB-এর নেতৃত্বে যোবায়ের–ইরা নোয়াখালীতে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬ লাখ টাকার গরমিল, তদন্তের দায়িত্ব অভিযুক্তের কাঁধে! সুপ্রিম কোর্টে বিচারাধীন জমিতে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে নোবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ, প্রতিবাদে মানববন্ধন সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা দক্ষিণ শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত

নোবিপ্রবি ছাত্রশক্তির নবীনবরণে আসছেন নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

 

মো সামিউল হাসান স্বাধীন (নোবিপ্রবি প্রতিনিধি)

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ, জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সম্মাননা এবং জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা কার্যক্রমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপির।

শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সম্মাননা দেওয়া হবে। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মো. সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, নারী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূর এবং যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন সিফাতের।

এ ছাড়া জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকার মজুমদার, সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়ামের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় ছাত্রশক্তির নোবিপ্রবি শাখার আহ্বায়ক শহিদুল ইসলাম।

আয়োজনের বিষয়ে ছাত্রশক্তির নোবিপ্রবি শাখার আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, “নতুন সংগঠন হিসেবে আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করতে। সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন, যার প্রায় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ, আগামী ৭ নভেম্বর ২০২৪ সালের একদফার ঘোষক নাহিদ ইসলাম আমাদের মাঝে উপস্থিত থাকবেন। আশা করি, সবার সহযোগিতায় আয়োজনটি সফল হবে।”


এই ক্যাটাগরির আরো নিউজ