শিরোনাম:
অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা আবদুল্যাহ আল ফারুকের সংবাদ সম্মেলন। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের দুই নিকটাত্মীয় গ্রেপ্তার নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার নোবিপ্রবির NYBB-এর নেতৃত্বে যোবায়ের–ইরা নোয়াখালীতে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬ লাখ টাকার গরমিল, তদন্তের দায়িত্ব অভিযুক্তের কাঁধে! সুপ্রিম কোর্টে বিচারাধীন জমিতে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে নোবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ, প্রতিবাদে মানববন্ধন সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা দক্ষিণ শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত

নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

 

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় একটি একনলা বন্দুক, অস্ত্র তৈরির বিভিন্ন অংশ এবং বিপুল পরিমাণ সরঞ্জামসহ মো. সাইফুল ইসলাম প্রকাশ শাকের হোসেন (৩০) নামের এক অস্ত্র কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে (২৯ অক্টোবর) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে তাকে বুধবার রাতে দেওটি ইউনিয়নের আকরাম উদ্দিন হাজী বাড়ির কাচারী ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. সাইফুল ইসলাম সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেওটি গ্রামের আকরাম উদ্দিন হাজী বাড়ির মৃত মুমিন উল্ল্যার ছেলে।

প্রেস রিলিজে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের আকরাম উদ্দিন হাজী বাড়ির কাচারী ঘরে অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক,১টি বন্দুকের বাট রাখার বস্তু,১টি দেশীয় তৈরি এলজির লোহার বাট,১টি দেশীয় তৈরি বন্দুকের কাঠের বাট,লোহার তৈরি বন্দুকের বডির বিভিন্ন অংশ,অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত প্লাস (৩টি),তারসহ গ্রাইন্ডিং মেশিন (১টি),রেত বা ফাইল (৩টি),লোহার ট্রিগার (১টি),বোল্ড (১টি),ছোট-বড় এসএস স্টিলের অংশ (৮ পিস)।

এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো : আরিফ হোসেন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান প্রয়োজন এই অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করি। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে গোপনে দেশীয় অস্ত্র তৈরি করে আসছে বলে স্বীকার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলার প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ