শিরোনাম:
বেগমগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট হরমুজে আটকে পড়া বাংলাদেশি নাবিকদের আকুতি: ভিসা জটিলতা নিরসনের দাবি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত নোয়াখালীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড পিতাকে মারধর শোকে মৃত্যু, মাকে কারাগারে পাঠিয়ে বাড়িছাড়া করেছে ভাই-বোনদের

নোয়াখালীতে ২০১ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১১ মার্চ, ২০২৩

নোয়াখালী>

শনিবার (১১ ফেব্রুয়ারী ) সকাল ১০:৩০ ঘটিকার সময় নোয়াখালী পৌর মেয়র সরকারী প্রাথমিক বিদ্যালয় বৃত্তি – ২০২২ খ্রিঃ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান নোয়াখালী সদর পৌরসভার অভ্যন্তরে অনুষ্ঠিত হয়েছে ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ শহীদুল ইসলাম পিপিএম (বার), পুলিশ সুপার, নোয়াখালী। নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসি বেগম সহ পৌর কাউন্সিলগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নোয়াখালী পৌরসভার মেয়র ও বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি মোঃ শহিদ উল্ল্যাহ্ খান সোহেল।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাইজদী গার্লস একাডেমী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুম্মানে জান্নাত ।

২০১৮ সাল হইতে বৃত্তি প্রদান কার্য্যক্রম শুরু হয়। অতিথিগন বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এতে ২৬ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মোট ২০১ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম পিপিএম (বার) বলেন, বর্তমান বিশ্ব হচ্ছে গ্লোবাল ভিলিজ প্রতিযোগীতার মাধ্যমে ঠিকে থাকতে হবে। বিজ্ঞানের যুগে নিজেকে তৈরী করে নিতে হবে।মোবাইলের অপব্যাবহার না করে প্রযুক্তিকে শিক্ষার কাজে ব্যাবহার করার জন্য অনুরোধ করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য উৎসাহ প্রদান করে বক্তব্য শেষ করেন।

অন্যান্য অতিথিরা বলেন তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, সু-শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হবে মুক্তিযোদ্ধাকে জানতে হবে, তোমরা আমাদের দেশটাকে গড়বে, এগিয়ে নিয়ে যাবে এটাই প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ