শিরোনাম:
নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি প্রচারবিমুখ সমাজসেবক আবু সালেহ মোঃ আবদুল্লা সবুজ নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারে নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পচা মিষ্টি দেওয়ায় মোহাম্মদীয়া হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

নোয়াখালী প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে পচা মিষ্টি সরবরাহ করার অভিযোগে ‘মোহাম্মদীয়া হোটেল’ নামে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে মাইজদীর প্রধান সড়কে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদ বিন আখন্দ এ অভিযান চালান।

বিষয়টি নিশ্চিত করে মো. বায়েজিদ বিন আখন্দ  বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে শহরের মোহাম্মদীয়া হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বিক্রি, সংরক্ষণ ও পরিবেশনের প্রমাণ পাওয়া যায়। পরে ওই প্রতিষ্ঠানের মালিককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার বলেন, একটি জাতীয় দৈনিকের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে মোহাম্মদীয়া হোটেল থেকে মিষ্টি কেনা হয়। কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের জন্য বাসি এবং পচা মিষ্টি সরবরাহ করে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়।

আদালত সূত্র জানায়, অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি খাবারের গুণগত মান নিশ্চিত করতে এক সপ্তাহ সময় বেধে দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ