শিরোনাম:
বেগমগঞ্জে মাছ ব্যবসায়ীর ওপর হামলা, চাঁদা দাবি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা সুধারামে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেপ্তার ২৫, ওসি ক্লোজড আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ, আহত ৬ ছাত্রলীগ ঠেকাতে বিএনপি ও শিবিরের বিক্ষোভ মিছিল মেহেদীর রং না মুছতেই বিয়ের ৪ দিন পর সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু নোয়াখালীতে ১৮ কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল বেগমগঞ্জে খালে মিলল যুবকের মরদেহ নোয়াখালী ম্যাটস স্টাফ কোয়ার্টারের ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট নোয়াখালী সুপার কাপ-২০২৬ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরষ্কার বিতরণী 

নোয়াখালীতে বেশি দামে ডিম বিক্রি, চার প্রতিষ্ঠানকে জরিমানা  

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

শনিবার (১২ আগস্ট) জেলার চৌমুহনী বাজারে দাম নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।

ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয় সূত্রে জানা গেছে, ডিমের বাজার ও কাঁচা বাজারের দাম নিয়ন্ত্রণে শনিবার দুপুরে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, এক পিস ডিম ১২ টাকা ৫০ পয়সা নেওয়ার কথা থাকলে ১৩ টাকা ৫০ পয়সা নিচ্ছে দেলোয়ার এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। অপরদিকে, বেশি দামে বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়ায় ইব্রাহিম বাণিজ্যালয়, হোসেন অ্যান্ড ব্রাদার্স ও বলাকা এন্টারপ্রাইজ নামে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পরবর্তীতে ভোক্তা অধিকার আইনে ডিমের দাম ১ টাকা বেশি নেওয়ায় দেলোয়ার এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, বেশি দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ইব্রাহিম বাণিজ্যালয়, হোসেন অ্যান্ড ব্রাদার্স ও বলাকা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বেগমগঞ্জ পুলিশ ফাঁড়ির একদল সদস্য।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ