শিরোনাম:
নোবিপ্রবির তৃতীয় সমার্বতনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের নোবিপ্রবির বাংলা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী পিএইচডি সেমিনার অনুষ্ঠিত শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন নোবিপ্রবি ছাত্রশক্তির নবীনবরণে আসছেন নাহিদ ইসলাম নোবিপ্রবিতে ৮ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন স্কোপাস গবেষণা সূচকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭তম নোবিপ্রবি নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার্সে বিশুদ্ধ পানিসহ নানা সংকট নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের সমন্বিত ডাটাবেজ প্রয়োজন -জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। শিবপুর দরবার শরীফে আজমির শরীফের পিরের শুভাগমন

সেলিব্রিটিদের সব কিছুতেই আকর্ষণ ভক্তদের

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

সেলিব্রিটিদের সব কিছুতেই আকর্ষণ ভক্তদের। বিশেষ করে চিত্রজগতের নায়ক-নায়িকাদের অভিনয়, ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন— সবকিছুই জানার আগ্রহ দর্শকদের।

এ কারণে গুগল সার্চে তাদের নামই বারবার লেখা হয়।

গত এক বছরে কোন এশীয় ব্যক্তিত্বদের বিষয়ে সব থেকে বেশিবার সার্চ করা হয়েছে? কারা আছেন তালিকায়?

এ তালিকায় কিম তাই হুং তথা বিটিএসের ভির নাম রয়েছে শীর্ষে।

তালিকায় যার নাম দ্বিতীয় স্থানে আছেন তিনিও বিটিএসের সদস্য। জিওন জাং কুক বা যাকে সবাই জাংকুক বলেই চেনেন তিনি আছেন এ তালিকার দ্বিতীয় নম্বরে।

তৃতীয় নম্বরে রয়েছেন ভারতের ক্রিকেটার বিরাট কোহলি। ভারতীয়দের মধ্যে অবশ্য তিনিই প্রথম। এই ডানহাতি ব্যাটসম্যানের বিষয়ে মানুষ যে নানা জিনিস জানতে চান তা এখান থেকেই স্পষ্ট।

নারী হিসেবে প্রথম এবং এ তালিকায় চতুর্থ নম্বরে জায়গা করে নিয়েছেন ক্যাটরিনা কাইফ।

পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন আলিয়া ভাট। গত মাসেই তিনি একটি ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন। আগামীতে তাকে একাধিক ছবিতে দেখা যেতে চলেছে, যেমন জি লে জারা, রকি অর রানি কী প্রেম কাহানি ইত্যাদি। চলতি বছর তার সিনেমা গাঙ্গুবাই বেশ আলোচিত হয়েছে।

ষষ্ট স্থানে ফের জায়গা করে নিয়েছেন আরেক বিটিএস সদস্য পার্ক জি মিন। ফলে এখান থেকেই স্পষ্ট বিটিএস ঠিক কতটা জনপ্রিয় এ প্রজন্মের কাছে।

সপ্তম স্থানে রয়েছেন সালমান খান। তার টাইগার থ্রি ছবিটি আগামী বছর মুক্তি পেতে চলেছে।

নবম স্থানে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। চার বছর পর তিনি তার নতুন ছবি পাঠান নিয়ে আগামী বছর বড়পর্দায় ফিরছেন।

দশম স্থানে রয়েছেন বলিউড নায়িকা প্রিয়াংকা চোপড়া। তাকেও আগামী বছর আলিয়া ও ক্যাটরিনার সঙ্গে জি লে জারা ছবিতে দেখা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ