শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

আবারও ভক্তদের জন্য নিয়ে এলেন বড় চমক

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান আবারও ভক্তদের জন্য নিয়ে এলেন বড় চমক। একসঙ্গে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। একটি সিনেমা হলে, অন্যটি ওটিটি প্ল্যাটফর্মে। বাংলাদেশ ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ আসছে প্রেক্ষাগৃহে। শিগগিরই ঘোষণা হবে মুক্তির তারিখ।

লায়ন সিনেমাস ও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মাসেই দেশের হলে মুক্তি পেতে পারে ফেরেশতে।

গত সোমবার কেরানীগঞ্জের লায়ন সিনেমাসের ফেসবুক পেজে ফেরেশতে সিনেমার পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, শিগগিরই আসছে। স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, ফেরেশতে মুক্তি নিয়ে প্রযোজকদের সঙ্গে আলোচনা চলছে।

ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের ছবিতে সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের মানবিক গল্প ফুটে উঠেছে। জয়া ছাড়াও এতে অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। ছবিটির সহপ্রযোজকও জয়া নিজেই।

অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্ম চরকি আনছে ‘জয়া আর শারমিন’। পিপলু আর খানের পরিচালনায় সিনেমাটি গেল ১৬ মে বড় পর্দায় মুক্তি পেয়েছিল। এবার ঘরে বসেই দেখা যাবে চরকিতে।

করোনার সময় ঘিরে দুই নারীর সম্পর্কের গল্প বলা হয়েছে এই ছবিতে। শুরুটা পেশাগত সম্পর্ক হলেও সময়ের সঙ্গে তা গড়ে ওঠে ঘনিষ্ঠ বন্ধনে। রান্না, গল্প আর স্মৃতিচারণের ভেতর দিয়ে তাদের সঙ্গী হয়ে ওঠা কিন্তু তার পরেও অদৃশ্য এক দেয়াল থেকে যায়। তারকাখ্যাতি পাওয়া জয়া আর সাধারণ জীবনের শারমিনের ব্যবধান একসময় সম্পর্কটিকে জটিল করে তোলে। এখানে জয়া অভিনয় করেছেন নিজের নামের চরিত্রে, আর শারমিন চরিত্রে দেখা যাবে মহসিনা আক্তারকে। ছবিটির সহপ্রযোজকও জয়া।

গত সোমবার ওটিটি প্ল্যাটফর্ম চরকি ঘোষণা দিয়েছে, এই সেপ্টেম্বরে প্ল্যাটফর্মটিতে মুক্তি পাচ্ছে জয়া আর শারমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ