শিরোনাম:
অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা আবদুল্যাহ আল ফারুকের সংবাদ সম্মেলন। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের দুই নিকটাত্মীয় গ্রেপ্তার নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার নোবিপ্রবির NYBB-এর নেতৃত্বে যোবায়ের–ইরা নোয়াখালীতে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬ লাখ টাকার গরমিল, তদন্তের দায়িত্ব অভিযুক্তের কাঁধে! সুপ্রিম কোর্টে বিচারাধীন জমিতে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে নোবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ, প্রতিবাদে মানববন্ধন সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা দক্ষিণ শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত

মিউজিক্যাল ফিল্মে বিজরী বরকতউল্লাহ

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

pinterest sharing button
email sharing button

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ। এ উপলক্ষে থাকছে নানা আয়োজন। প্রেমের কবির জনপ্রিয় গান ‘সাঁঝের আঁচলে’র ওপর একটি মিউজিক্যাল ফিল্ম নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। তিনি মূলত নাটক ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে সবার কাছে পরিচিতি পেলেও এবার নিয়ে আসছেন একটি মিউজিক্যাল ফিল্ম নিয়ে।

শিরিন চৌধুরীর গাওয়া গানটির ভিডিওতে মডেল হয়েছেন নন্দিত অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। এতে তাকে একজন ক্ল্যাসিক্যাল নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে। সংগীত পরিচালনা করেছেন প্রান্তিক সুর। এরইমধ্যে প্রচারিত হয়েছে টিজার। আজ পুরো গান ভিডিওটি দেখা যাবে ইউটিউব ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে।

এই কাজটি নিয়ে বিজরী বরকতউল্লাহ এক ভিডিও বার্তায় বলেন, চয়নিকা বৌদি যখন কাজটির প্রস্তাব করেন আমি সঙ্গে সঙ্গে রাজী হয়ে যাই। কারণ গানটি শোনার পর খুব ভালো লাগে। শিরিন চৌধুরীর গায়কী এবং তার ভিডিও কনসেপ্ট আমার দারুণ লাগে। আশা করছি, দর্শকও উপভোগ করবেন।

 


এই ক্যাটাগরির আরো নিউজ