শিরোনাম:
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি প্রচারবিমুখ সমাজসেবক আবু সালেহ মোঃ আবদুল্লা সবুজ নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারে নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে

আজ ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৫ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজ সোমবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি। সারাদেশের ছাত্র-জনতাকে এজন্য ঢাকায় আসার আহ্বান জানিয়েছে তারা৷ রোববার এক বিবৃতিতে তারা এই তথ্য জানিয়েছে৷

শুরুতে মঙ্গলবার এই কর্মসূচি পালনের ঘোষণা দিলেও পরে সমন্বয়কদের একজন আসিফ মাহমুদ জানিয়েছেন, পরিস্থিতি পর্যালোচনায় জরুরি সিদ্ধান্তে তারা কর্মসূচিটি ৬ আগস্টের পরিবর্তে ৫ আগস্ট নিয়ে এসেছেন৷

বিবৃতিতে আসিফ মাহমুদ বলেন, ‘বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সর্বোচ্চ উপস্থিতি নিয়ে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান৷ ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতা রাজপথগুলোতে অবস্থান নিন৷’

এর আগে এক বিবৃতিতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেপ্তার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে একদফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন৷’

সব এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে ‘সংগ্রাম কমিটি’ গঠনের আহ্বানও জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ