শিরোনাম:
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি প্রচারবিমুখ সমাজসেবক আবু সালেহ মোঃ আবদুল্লা সবুজ নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারে নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে

হাতিয়া দ্বীপ নিউমার্কেটের ত্রি-বার্ষিক নির্বাচনে নাজিম-কাদের প্যানেলের বিজয় :

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৯ মে, ২০২৫
oppo_2

ছায়েদ আহামেদ, হাতিয়া (নোয়াখালী)।
নোয়াখালীর হাতিয়া দ্বীপ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড(হাতিয়া দ্বীপ নিউমার্কেট) ত্রি-বার্ষিক নির্বাচনে নাজিম-কাদের প্যানেল বিজয়ী হয়েছেন।
শনিবার (১৭ মে) বিকেলে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মেহরাজ হোসেন মামুন।বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটারগন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে হাতিয়া দ্বীপ নিউমার্কেট তৃতীয় তলায় এ ভোট প্রদান করেন। মোট ভোটারের সংখ্যা ছিল ১১৯টি। এরমধ্যে ৯৯ জন ভোটার ভোট প্রদান করেছেন।

উপজেলা শহরে প্রথম প্রতিষ্ঠিত এ মার্কেটটির এটি চতুর্থ নির্বাচন। এর মাঝে সিলেকশন কমিটি হয়েছে তিনটি। ব্যবসায়ী সমবায় সমিতির এ নির্বাচনে ১২ টি পদে দু’টি প্যানেলে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যেখানে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ দশটি পদেই নাজিম-কাদের প্যানেল বিজয়ী হন। সভাপতি পদে নাজিম উদ্দিন ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোহাম্মদ সোহেল রানা পান ৪৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল কাদের ৫১ টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. নবীর উদ্দিন ৪৪ ভোট পান। একই সাথে কোষাধ্যক্ষ পদে ফরহাদ উদ্দিন ৫৪ টি ভোট পান এবং তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুর রহমান পান ৪০ ভোট।

এদিকে, নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্বে থাকা উপজেলা সমবায় কর্মকর্তা এসএম জাকারিয়া রিজভী বলেন, ” ভোট চলার শুরুতে প্রার্থীরা কেন্দ্রসম্মুখে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করলেও পরে তা নিবৃত্ত করা হয়েছে। ছোটখাটো বিচ্যুতি ছাড়া সুষ্ঠু ও সুন্দর ভাবে এ ভোট পর্ব অনুষ্ঠিত হয়েছে।”এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় এসআই মিনহাজুল আবেদীনের নেতৃত্বে ৩ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।
এর আগে চলতি বছরের ৩০ মার্চ উক্ত নির্বাচনের তফসিল ঘোষিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ