শিরোনাম:
সুবর্ণচরে বিধবা নারীর ঘরে চোরের হানা, নগদ টাকা ও দলিল লুট হাতিয়ায় অবৈধ ইট ভাটা ভেঙে পানি ঢেলে দিল প্রশাসন ঘর বিএনপিরও ভাঙবে,জামায়াতেরও ভাঙবে –  হান্নান মাসউদ হাতিয়ায় গুণী সাংবাদিক রফিক উদ্দিন এনায়েত’র স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত নোয়াখালীর আন্ডারচরে ফাঁড়ি থানা স্থাপনের দাবি এলাকাবাসী প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু বিষাক্ত ধাতু মুক্ত হচ্ছে, ভবিষ্যতের জন্য নতুন হুমকি নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে নোয়াখালীতে ক্লাস-পরীক্ষা বর্জন করে এটিআই শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগে চর ঈশ্বর তাঁতী দল সভাপতিকে অব্যাহতি

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

নোয়াখালী প্রতিনিধি: হাতিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব  রিয়াজ মাহমুদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের তাঁতীদলের সভাপতি জাহেদ খাঁনকে সভাপতি পদ থেকে  অব্যাহতি দিয়েছে উপজেলা তাঁতীদল।
শুক্রবার বিকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন হাতিয়া উপজেলা তাঁতীদলের যুগ্ন – আহবায়ক মোঃ টুটুল উদ্দিন।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হাতিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন সময় মিথ্যা অপপ্রচার, হয়রানি এবং বিভিন্ন মিডিয়ায় ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে চর ইশ্বর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি জাহেদ খানের বিরুদ্ধে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদল নেতা রিয়াজ মাহমুদ একজন দক্ষ ছাত্রনেতা হওয়া সত্ত্বেও বিভিন্ন সময় হামলা ও মিথ্যা মামলার স্বীকার হয়েছেন।তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এবং রাজনৈতিকভাবে হয়রানি করার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, হাতিয়া উপজেলা শাখা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবিষ্যতে বহিস্কৃত চর ইশ্বর ইউনিয়নের সভাপতি জাহেদ খানের কোনো অপকর্মের দায়ভার দল বহন করবে না। তাঁতী দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জাহেদ খানের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে দল তার শৃঙ্খলা বজায় রাখতে এবং কোনো ধরনের অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বদ্ধপরিকর বলে জানান দলীয় নেতৃত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ