শিরোনাম:
নোবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক, শিক্ষার্থীদের ক্ষোভ পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ সুপার ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তানও চলে গেল ভিক্ষা করে ৩০ বছর বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তান চলে গেল নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় স্বাস্থ্যমন্ত্রীর সফরের পরও পরিবর্তন হয়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের নোয়াখালীর নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ঝুলছে ১০৭ পুলিশ কর্মকর্তার পদক! মাঠ পর্যায়ে বাড়ছে ক্ষোভ ও অনিশ্চয়তা হাতিয়ায় জেলেদেরকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন স্ট্যাফের বিরুদ্ধে : সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

নোয়াখালীতে সাড়ে ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৮ জুন, ২০২৩

নোয়াখালী প্রতিনিধি<  নোয়াখালী: ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের ভিটামিন ‘এ’ অভাবজনিত রাতকানা রোগের প্রাদুর্ভাব এক শতাংশের নিচে কমিয়ে আনা এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্ঠিজনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে নোয়াখালীতে আগামী ১৮ জুন (রোববার) ৫ লাখ ৫৪ হাজার ৯৯৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। বৃহস্পতিবার (১৫ জুন) বিকাল ৩ টায় নোয়াখালী সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এক ওরিয়েন্টেশন কর্মশালায় সাংবাদিকদের এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার । সিভিল সার্জন জানান, আগামী ১৮ জুন (রোববার) জেলায় ২২৮৭টি কেন্দ্র ও ৪৫৭৪ জন সেচ্ছাসেবীর মাধ্যমে এই ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সি ৬১,১৬৭ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৯,৩,৮৩০ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ খাওয়ানো হবে। কর্মশালায় সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ডা. সাইফুদ্দিন মাহমুদ , এম ও সিএস ডা. মো. সোহরাব হোসেন, এম ও ডা. ফয়সাল মো. তৌহিদুজ্জামানসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ