শিরোনাম:
নোবিপ্রবির তৃতীয় সমার্বতনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের নোবিপ্রবির বাংলা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী পিএইচডি সেমিনার অনুষ্ঠিত শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন নোবিপ্রবি ছাত্রশক্তির নবীনবরণে আসছেন নাহিদ ইসলাম নোবিপ্রবিতে ৮ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন স্কোপাস গবেষণা সূচকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭তম নোবিপ্রবি নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার্সে বিশুদ্ধ পানিসহ নানা সংকট নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের সমন্বিত ডাটাবেজ প্রয়োজন -জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। শিবপুর দরবার শরীফে আজমির শরীফের পিরের শুভাগমন

জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে সেলুনে বই বিতরণ

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

জুয়েল রানা লিটনঃ ভালোবাসা ও কৃতজ্ঞতায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন করেন কবি গোলাম মাওলা জসিমের(সেলুন পাঠাগার বিশ্বজুড়ে ) তিনটি সেলুনের বিনামূল্যে বই বিতরণের মাধ্যমে।

রবিবার (১৭ মার্চ ) সন্ধ্যায় হরিনারায়নপুর রেল স্টেশনের টুটুল হেয়ার কাটিং সেলুন,নতুন বাস স্ট্যান্ডের এভারেস্ট হেয়ার কাটিং সেলুন ও প্যারামেডিকেল এর পিছনে আরো একটি সেলুনে বুক সেলফের মাধ্যমে পাঠাগার স্থাপন করেন।

মানবতার ফেরিওয়ালা কবি গোলাম মাওলা জসিম দীর্ঘদিন থেকে বিশ্বব্যাপী নিজ উদ্যোগে ও অর্থায়নে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তিনি জানান, সেলুনে আগত কাস্টমাররা অনেক সময় মোবাইলে আসক্তসহ অলস সময় পার করে এবং কিছু কিছু সেলুনের পত্রিকা পড়েন, পত্রিকার পাশাপাশি যেন ফ্রিতে আমার দেওয়া এই মূল্যবান বইগুলো পড়ে জ্ঞান অর্জন করতে পারেন এটাই আমার উদ্দেশ্য। আপনারা জানেন জ্ঞানী মানুষের বইয়ের চেয়ে ভালো বন্ধু আর কিছু হতে পারে না।
তিনি আরো বলেন, আমার এই কার্যক্রম আমি আমৃত্যু অব্যাহত রাখবো এবং আমার মৃত্যুর পরে ও আমার সন্তানেরাও যাতে এ কার্যক্রম অব্যাহত রাখতে পারে সেই পরিকল্পনায় আমি কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ