শিরোনাম:
সমাজসেবার আড়ালে অনিয়মের অভিযোগ: সুবর্ণচরের এনজিও ‘সাগরিকা’কে ঘিরে নানা প্রশ্ন শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

‘ঠিকানা’য় যোগ দিলেন খালেদ মুহিউদ্দীন

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিয়েছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তিনি কাজে যোগ দেন বলে নিশ্চিত করেছেন ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন।

চলতি বছরের ২৬ জুলাই ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’-এর শেষ টকশোর মাধ্যমে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে বাংলা বিভাগের দায়িত্ব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন খালেদ মুহিউদ্দীন।

সাংবাদিকতা দিয়ে পেশা শুরু হলেও খালেদ মুহিউদ্দীন একসময় যোগ দিয়েছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারে। তবে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে শেষ পর্যন্ত তিনি আবার ফিরে আসেন সাংবাদিকতায়।

দীর্ঘ সময় ধরে খালেদ মুহিউদ্দীন গণমাধ্যমের সঙ্গে জড়িত। কর্মজীবনের শুরুতে তিনি যোগ দেন বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোয়। পরে তিনি বিডিনিউজ২৪, ইনডিপেনডেন্ট টেলিভিশনসহ বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন। এক দশকের বেশি সময় খণ্ডকালীন শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

বাইরের রাষ্ট্রের মদদে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ