শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

প্রতিবন্ধীদের জন্য চাকরি মেলা করবে বিসিসি

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩

 প্রতিবেদক:

বিশেষভাবে সক্ষম ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে আগামী ৭ জানুয়ারি (শনিবার) চাকরি মেলা করবে সরকার। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে এনজিওবিষয়ক ব্যুরোর অফিস ভবনে এ মেলা আয়োজন করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।

সোমবাার (০২ জানুয়ারি) বিসিসির পরামর্শক (কমিউনিকেশনস্) সোহাগ চন্দ্র দাস এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেলায় অংশগ্রহণে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা নেওয়া শুরু হয়েছে। আগ্রহী বিশেষভাবে সক্ষম ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তি চাকরিপ্রার্থীরা সিভি বা জীবনবৃত্তান্ত দিতে পারবেন (https://emporia.bcc.gov.bd/jobportal/job-fair) এ লিংকের মাধ্যমে। এরইমধ্যে প্রায় ৪০০টি সিভি জমা পড়েছে। এদের মধ্যে যাদের তথ্য প্রযুক্তির দক্ষতা রয়েছে তাদের বাছাই করা হবে।

উল্লেখ্য, বিসিসির মাধ্যমে ২০১১ সাল থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে আইসিটি প্রশিক্ষণ চালু করা হয়। পরে আইসিটি প্রশিক্ষণ নেওয়া প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য চাকরিপ্রার্থী ও চাকরিদাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২০১৫ সাল থেকে চাকরি মেলার আয়োজন করা হচ্ছে। এখন পর্যন্ত চাকরি মেলার মাধ্যমে প্রায় আট শতাধিক আইসিটিতে দক্ষ প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে বলে জানান বিসিসির ম্যানেজার (সিস্টেমস) এবং চাকরি মেলা ২০২৩ এর সমন্বয়ক মো. গোলাম রব্বানী।

বিভিন্ন ট্রেডবডি বা অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত আইসিটি ভিত্তিক প্রতিষ্ঠানসমূহ এই মেলায় অংশ নিচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), সাইবার ক্যাফে ওনার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) সদস্যভুক্ত আইসিটি ভিত্তিক প্রতিষ্ঠানসমূহ।

এবার এই মেলার মাধ্যমে শতাধিক বিশেষভাবে সক্ষম ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তিকে চাকরির ব্যবস্থা করা সম্ভব হবে বলে আশা করছে আয়োজক কর্তৃপক্ষ। উক্ত মেলা আয়োজনে সহযোগিতায় পাশে আছে সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) নামের প্রতিষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ