শিরোনাম:
চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে কোটি টাকার দুর্নীতির অভিযোগ   বহু নাটকীয়তার পর সুবর্ণচরে মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযুক্ত প্রধান শিক্ষক গ্রেফতার নোয়াখালীতে চাকুরীচ্যুতের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ সেন্টার ফর চায়না স্টাডিজের সভায় নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা বেগমগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট হরমুজে আটকে পড়া বাংলাদেশি নাবিকদের আকুতি: ভিসা জটিলতা নিরসনের দাবি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত

নোয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

নয়া সকাল রিপোর্টেঃ

নোয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলায় সোমবার ২৩ মার্চ দিনব্যাপী  যেন ফিরে এলো স্মৃতিমাখা সেই সোনালি দিনগুলো। দীর্ঘদিন পর সহপাঠী, প্রিয় শিক্ষক আর পরিচিত ক্যাম্পাসকে ঘিরে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের  সংসদ সদস্য মোঃ শাহজাহান।
বিশেষ অতিথি  ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাকির হোসেন এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অনুপম চন্দ্র দাস।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ আবুল বাশার, প্রফেসর স্বপন চন্দ্র রায়, মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এশিয়ান টিভির মার্কেটিং এন্ড সেলস বিভাগের উপ-ব্যবস্থাপক মাহমুদুন নবী জনি, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি নোয়াখালীর সাধারণ সম্পাদক মো.সহিদুল ইসলাম, রাকিব আহমেদ,আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, নুরুল আমিন খান, আজগর উদ্দিন দুখু, সহ বিভিন্ন রাজনৈতিক বৃন্দ।

১৯৯১-৯২ ব্যাচ থেকে শুরু করে বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে ভাগাভাগি করেন তাদের শিক্ষাজীবনের স্মৃতি, হাসি-কান্না আর না বলা গল্পগুলো। বক্তারা বলেন, এমন পুনর্মিলনী শুধু স্মৃতিচারণ নয়—এটি বন্ধনের নতুন সেতুবন্ধন, ভবিষ্যতের জন্য অনুপ্রেরণার উৎস।
স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

শেষে আবেগঘন মুহূর্তে আবারও একসাথে থাকার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ