শিরোনাম:
শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন নোবিপ্রবি ছাত্রশক্তির নবীনবরণে আসছেন নাহিদ ইসলাম নোবিপ্রবিতে ৮ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন স্কোপাস গবেষণা সূচকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭তম নোবিপ্রবি নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার্সে বিশুদ্ধ পানিসহ নানা সংকট নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের সমন্বিত ডাটাবেজ প্রয়োজন -জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। শিবপুর দরবার শরীফে আজমির শরীফের পিরের শুভাগমন নোয়াখালী জেলা ৩য় বিভাগ ক্রিকেট লীগে জয়লাভ করলো আল ফারুক একাডেমি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে

স্কোপাস গবেষণা সূচকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭তম নোবিপ্রবি

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

 

মো সামিউল হাসান স্বাধীন (নোবিপ্রবি প্রতিনিধি)

স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনার ভিত্তিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭তম অবস্থানে রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছরের গবেষণা প্রকাশনার তথ্যের ভিত্তিতে রিসার্চ হাব প্রকাশিত ‘বাংলাদেশি ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬’ প্রতিবেদনে এ অবস্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।

প্রতিবেদন অনুযায়ী, গত তিন বছরে নোবিপ্রবির গবেষকদের মোট ১ হাজার ৪০৬টি গবেষণা প্রকাশনা স্কোপাসে অন্তর্ভুক্ত হয়েছে। এসব গবেষণা প্রকাশনায় মোট সাইটেশন পড়েছে ১৪ হাজার ৩২২টি। এছাড়া আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার হার ৬১ দশমিক ২ শতাংশ। তালিকায় নোবিপ্রবির স্কোর ২৯ দশমিক ৪।

রিসার্চ হাবের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের ১৬৭টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রম বিশ্লেষণ করে এ তালিকা তৈরি করা হয়েছে। এতে শীর্ষস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

তালিকায় নোবিপ্রবির ঠিক আগে ১৬তম অবস্থানে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। তাদের গবেষণা প্রকাশনা ১ হাজার ৩৭৪টি এবং সাইটেশন ১৮ হাজার ৬১৯টি। অন্যদিকে ১৮তম অবস্থানে থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রকাশনা ১ হাজার ৩৪৮টি এবং সাইটেশন ১২ হাজার ৬৫২টি।

র‍্যাঙ্কিংয়ের পদ্ধতি অনুযায়ী, গবেষণা প্রকাশনার সংখ্যা, সাইটেশন, প্রতি প্রকাশনায় গড় সাইটেশন, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং এইচ-ইনডেক্স বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে মোট গবেষণা প্রকাশনাকে সর্বোচ্চ ৬০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে।

গবেষণা প্রকাশনার এ পরিসংখ্যান নোবিপ্রবির সাম্প্রতিক গবেষণা কার্যক্রম ও আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার একটি চিত্র তুলে ধরেছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টির গবেষণার পরিমাণ ও প্রভাব আরও বাড়ানোর ক্ষেত্রে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ