নোয়াখালী প্রতিনিধি-
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, কমিশনের নতুন ধরনের বিভিন্ন কার্যক্রমকে জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন।
এজন্য জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজনে তিনি কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
বৃহস্পতিবার ৫ নভেম্বর বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) নেতৃবৃন্দ তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে ইউজিসি চেয়ারম্যান এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি ড. মহিউদ্দিন আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক সামছুল আলম শিবলীর নেতৃত্বে সাক্ষাৎকালে
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও পাবলিক রিলেশন্স বিষয়ে অ্যাকাডেমিক প্রোগ্রাম চালুর বিষয়ে আলোচনা হয়েছে।
এ সময় বাপাজসের উপদেষ্টা আবুল কাসেম শিখদার এবং নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে
সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন খান, সমাজকল্যাণ সম্পাদক মোস্তাক জাহান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ইফতেখার হোসাইন উপস্থিত ছিলেন।
বাপজস নেতৃবৃন্দ ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদকে ক্রেস্ট ও সংগঠনের পরিচিতিপত্র হস্তান্তর করেন।
এসময় চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিল।