শিরোনাম:
সোনাইমুড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত প্রবাসীদের আত্মমর্যাদাসম্পন্ন হিসেবে গড়ার গুরুত্বারোপ, নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসকের মঞ্জুরী কমিশনের কার্যক্রমকে জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন নোবিপ্রবির ৩য় সমাবর্তন উপলক্ষে ‘রিলস ও লোগো ডিজাইন কনটেস্ট’-এর আয়োজন নোয়াখালীতে হামলার শিকার হলেন সাংবাদিক সেলিম মিয়া, আটক ১ নোবিপ্রবির তৃতীয় সমার্বতনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের নোবিপ্রবির বাংলা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী পিএইচডি সেমিনার অনুষ্ঠিত শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন নোবিপ্রবি ছাত্রশক্তির নবীনবরণে আসছেন নাহিদ ইসলাম নোবিপ্রবিতে ৮ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন

সোনাইমুড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

 

ইয়াছিন শরীফ অনিক,
বিশেষ প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ই নভেম্বর ২০২৬) বিকেল ৩:০০ ঘটিকার সময়ে সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার। এছাড়াও উপস্থিত ছিলেন সোনাইমুড়ী পৌর বিএনপি’র সদস্য সচিব সৈয়দ রেজা রাব্বি মাহাবুব, সোনাইমুড়ী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ওমর শরীফ সোহাগ, ভিশন ৭১ এর এডিটর ইয়াছিন শরীফ অনিক, সোনাইমুড়ী উপজেলা কৃষি অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, যুব উন্নয়ন অফিসার, সমাজসেবা অফিসার, আইসিটি অফিসার, সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ও বিভিন্ন ইউনিয়ন হতে চেয়ারম্যান / প্যানেল চেয়ারম্যানবৃন্দ, নতুন কুঁড়ির অ্যাথলেটবৃন্দ।
ক্রীড়াপ্রেমী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ ক্রীড়া উদ্যোগ তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়াকে সম্ভাবনাময় পেশা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানটির প্রচারে ছিল সোনাইমুড়ী উপজেলা প্রশাসন, নোয়াখালী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ