শিরোনাম:
নোবিপ্রবির ৩য় সমাবর্তন উপলক্ষে ‘রিলস ও লোগো ডিজাইন কনটেস্ট’-এর আয়োজন নোয়াখালীতে হামলার শিকার হলেন সাংবাদিক সেলিম মিয়া, আটক ১ নোবিপ্রবির তৃতীয় সমার্বতনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের নোবিপ্রবির বাংলা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী পিএইচডি সেমিনার অনুষ্ঠিত শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন নোবিপ্রবি ছাত্রশক্তির নবীনবরণে আসছেন নাহিদ ইসলাম নোবিপ্রবিতে ৮ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন স্কোপাস গবেষণা সূচকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭তম নোবিপ্রবি নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার্সে বিশুদ্ধ পানিসহ নানা সংকট নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১

নোয়াখালীতে হামলার শিকার হলেন সাংবাদিক সেলিম মিয়া, আটক ১

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

 

ইয়াছিন শরীফ অনিক,
বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা বজরা ইউনিয়ন ডিশ সুমনের বাড়ির সামনে মহাসড়কের উপরে, সন্ত্রাসীদের হাত থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তিকে রক্ষা করতে এগিয়ে গেলে নিজেই হামলার শিকার হন সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর এর সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি সাংবাদিক সেলিম মিয়া।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, ১নভেম্বর রবিবার সন্ধ্যাবেলায় বজরা ৪নং ওয়ার্ড পূর্ব চাঁদপুর নোয়াব আলী কন্টাকটার বাড়ির মৃত ওয়ালি মিয়া ছেলে সোলেমান (৪০) ও নোয়াগাঁও হাজী বাড়ির তাজুল ইসলাম এর ছেলে সোহেল (৩৫) মাগরিবের আগ থেকে ১৫-২০ জন সন্ত্রাসী নিয়ে মহাসড়কের দুইপাশের যান চলাচল বন্ধ করে, ফজলে রাব্বি (২৮) অজ্ঞাত এক ব্যক্তিকে চোর আখ্যা দিয়ে এলোপাথাড়ি ইট এবং লোহার রড কাঠের আদল দিয়ে প্রচন্ডভাবে মারধর করতে থাকে, এমতাবস্থায় সাংবাদিক সেলিম মিয়া ঐ সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে বাসায় ফিরার পথে তার বিষয়টি তার নজরে আসে, তাৎক্ষণিক সে অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধারের জন্য নিজের পরিচয় দিয়ে এগিয়ে গেলে, সোলাইমান এবং সোহেল সহ অজ্ঞাত ১৪-১৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী লোহার রড কিরিজ চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তার উপর আকস্মিক হামলা চালালে সেলিম মিয়ার মাথা এবং চোখ সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পায়, এবং মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় জনসাধারণ তাকে উদ্ধার করে জরুরী ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ইয়াছিন শরীফ অনিক সাংবাদিকদের জানান, একজন নাগরিক বিপদের মুখে পড়লে তাঁর পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব কলম সৈনিকদের হাতে, সাংবাদিকেরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ তাই সমাজের অনিয়ম, অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই একজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠলে দ্রুত ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত সত্য উদ্‌ঘাটন করা প্রশাসনের জন্য মৌলিক দায়িত্ব বহন করে, আমি মনে করি মানবিক দায়িত্ববোধ থেকে অন্যের বিপদে পাশে দাঁড়াতে গিয়ে যুগান্তর প্রতিনিধি সাংবাদিক সেলিম মিয়ার উপর হামলার এ ঘটনা জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে। তাই আমি প্রশাসনকে অনুরোধ করবো দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করে সন্ত্রাসীদের কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

কর্মরত সাংবাদিক ও সচেতন মহলের দাবি, ঘটনাটির প্রকৃত কারণ উদ্‌ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। একই সঙ্গে সাংবাদিক সেলিম মিয়ার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান।

এ বিষয়ে সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ কবির হোসেন সাংবাদিকদের জানান, সাংবাদিক সেলিম মিয়ার উপর হামলাকারী ২নং আসামি সোহেলকে আটক করা হয়েছে, অন্যদেরকে ধরার জন্য মাঠে প্রশাসন কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ