শিরোনাম:
নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা দক্ষিণ শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত প্রধান তথ্য কমিশনারের সাথে বাপাজস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সোনাইমুড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত প্রবাসীদের আত্মমর্যাদাসম্পন্ন হিসেবে গড়ার গুরুত্বারোপ, নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসকের মঞ্জুরী কমিশনের কার্যক্রমকে জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন নোবিপ্রবির ৩য় সমাবর্তন উপলক্ষে ‘রিলস ও লোগো ডিজাইন কনটেস্ট’-এর আয়োজন নোয়াখালীতে হামলার শিকার হলেন সাংবাদিক সেলিম মিয়া, আটক ১ নোবিপ্রবির তৃতীয় সমার্বতনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের নোবিপ্রবির বাংলা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী পিএইচডি সেমিনার অনুষ্ঠিত শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন

নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা দক্ষিণ শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নোয়াখালী প্রতিনিধি:
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী জেলা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকালে মাইজদীর স্থানীয় কনভেনশন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরীর পরিচালনায় এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় জোয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ ইলিয়াস হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় (মুহিব্ব বিভাগ) সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা ইউসুফ ভূঁইয়া।

“আত্মশুদ্ধির পথে বলিয়ান, ন্যায়ের পথে দৃঢ় প্রত্যয়, আদর্শবান যুবকেরা জাগলেই সত্যের হবে জয়” ও “মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে যুবসমাজকে ইসলামী সমাজ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যুব আন্দোলনের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ