শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

বেগমগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

রাসেদ বিল্লাহ চিশতীঃ
নোয়াখালী বেগমগঞ্জে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দরবার, মাজার, খানকাহ, দায়রা ঐক্য পরিষদের আয়োজনে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ সেপ্টেম্বর শনিবার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী সুগন্ধা কমিউনিটি সেন্টারে দরবার, মাজার, খানকাহ, দায়রা ঐক্য পরিষদের ব্যানারে এডভোকেট মিরাজ উদ্দিন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিমের সঞ্চালনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আলোচনা ও মিলাদ মাহফিলে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম চরণদ্বীপ দরবারের মাওলানা সাইফুল্লাহ ফারুকী,
আলোচনায় অংশ নেন মাওলানা শামসুদ্দেহা, খাদেম লোকমান আলী হোসাইনী, হাজি দেলোয়ার হোসেন নয়ন, গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইন, সহ সভাপতি সিরাজ শামপুরী, ডাঃ অনু ও শায়ের সৌরভ হোসেন আশিকী, সামিউল ইসলাম আজিম চিশতীসহ আরও অনেকে।
পরে দেশ, জাতি ও মুসলিম মিল্লাতের মঙ্গল কামনা করে মিলাদ,  কেয়াম দোয়া ও মুনাজাতে শেষে তোবারক বিতরণের মাধ্যমে  কর্মসূচি শেষ হয়েছে।
এছাড়া সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতী সম্পাদিত বিশেষ বুলেটিন আল সূফী বার্তা সকল শ্রেণীর মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ