শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নোবিপ্রবির ৩ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২ মে, ২০২৩

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

স্নাতক ও সম্মানের সর্বোচ্চ ফলাফলের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ পেতে যাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী।

তারা হলেন, কম্পিউটার অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী সুদেব বাবু সেন অমিত, অর্থনীতি বিভাগের নাজমুল হাসান এবং অ্যাগ্রিকালচার বিভাগের বেলায়েত হোসাইন।

রোববার (৩০ এপ্রিল) মনোনীত এ শিক্ষার্থীদের নাম প্রকাশ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সোমবার রাতে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার উল আলম।

এ তিন শিক্ষার্থীর অনুভূতি জানতে চাইলে তারা বলেন, আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। নিশ্চয়ই সৃষ্টিকর্তার সহযোগিতায় আজ আমরা এ সফলতা পেয়েছি। এ যাত্রায় আমাদের সব শিক্ষক ও সহপাঠীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

উপাচার্য বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক স্নাতক শ্রেণিতে মেধায় অসামান্য অবদান রাখায় তাদের এ পদক দেওয়া হচ্ছে। শিক্ষা গবেষণায় এগিয়ে নিতে প্রাণপণ চেষ্টা করছি এবং শিক্ষকদের কঠোর পরিশ্রমে এগিয়ে যাচ্ছি। আশা করছি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দিয়ে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ বছর প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ