শিরোনাম:
সোনাইমুড়ীতে দলিল লেখক সমিতির প্রতিবাদ, র‍্যালি ও আলোচনা সভা আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ

 প্রভার বিবাহ অ্যাটাক

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

১ জানুয়ারি থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিবাহ অ্যাটাক’। এতে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

এছাড়াও আছেন মীর সাব্বির, সাজু খাদেম, প্রাণ রায়, লুৎফর রহমান জর্জ, সামিয়া অথৈ, পূর্ণিমা বৃষ্টি, ওয়ালিউল হক রুমি, আরজুমান্দ আরা বকুল, কে এম সোহাগ রানা, মো. আবুবকর রোকনসহ অনেকে।

“রুস্তমের বাবা-মা বেঁচে নেই। তিন বোন তাদের জামাই’সহ রুস্তমের বাড়িতেই থাকে। তিন জামাইয়ের প্রধান কাজ ‘ঘর জামাই’ পদবি আগলে রাখা। তিন বোন সিদ্ধান্ত নেয়- যে কোনো মূল্যে তাদের একমাত্র ভাই রুস্তমের বিয়ে দেবে। বোনদের বিয়ে দেয়া এবং তাদের সংসার সামলাতে গিয়ে ভাই বিয়ে করার সময় পায়নি। রুস্তমের বিয়ের উদ্যোগে তীব্র বিরোধিতা করে জামাই গ্রুপ। তাদের ধারণা, রুস্তমের বিয়ে হলে তাদের ঘর জামাই থাকা হবে না”-এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

কমেডি ঘরানার ধারাবাহিক ‘বিবাহ অ্যাটাক’ রচনা করেছেন মারুফ রেহমান। পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে নাটকটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ