শিরোনাম:
বেগমগঞ্জে মাছ ব্যবসায়ীর ওপর হামলা, চাঁদা দাবি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা সুধারামে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেপ্তার ২৫, ওসি ক্লোজড আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ, আহত ৬ ছাত্রলীগ ঠেকাতে বিএনপি ও শিবিরের বিক্ষোভ মিছিল মেহেদীর রং না মুছতেই বিয়ের ৪ দিন পর সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু নোয়াখালীতে ১৮ কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল বেগমগঞ্জে খালে মিলল যুবকের মরদেহ নোয়াখালী ম্যাটস স্টাফ কোয়ার্টারের ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট নোয়াখালী সুপার কাপ-২০২৬ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরষ্কার বিতরণী 

নোয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৮ মে, ২০২৬

 

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী জেলা সদরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা বিক্ষোভ মিছিল করার খবর পাওয়া গেছে।

শুক্রবার জুমার নামাজের পর নোয়াখালী পৌর এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষ হওয়ার পরপরই নিষিদ্ধ এই সংগঠনের একদল নেতাকর্মী আকস্মিকভাবে পৌর এলাকার সামনে জড়ো হন। সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।

এ সময় ব্যানারে দেখা যায় মেহেদী হাসানের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের হাতে ব্যানার ও পোস্টার দেখা গেছে। স্লোগানের মাধ্যমে তারা সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর মুক্তি চান একইসাথে শেখ হাসিনার নামে বিভিন্ন শ্লোগান দেয় তারা।

এদিকে, নিষিদ্ধ সংগঠনের এই কর্মসূচি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানতে নোয়াখালী সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলামকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মোতায়েন বা কাউকে আটকের কোনো খবর পাওয়া যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ