শিরোনাম:
বাংলাদেশের টেকসই উন্নয়নে ওশান গভর্ন্যান্স: সম্ভাবনা, চ্যালেঞ্জ দারিদ্র্যের কাছে হার নয়, ছাত্রদল নেতা রাশেদুল ইসলামের মানবিক উদ্যোগ বিদায় আপসহীন নেত্রী  নোয়াখালী-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা  নোয়াখালীতে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সততা ও সাফল্যের স্বীকৃতি নোয়াখালীতে তিন সহোদর সিআইপিকে গণসংবর্ধনা চাটখিলে ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় ২ সাংবাদিক আহতঃগ্রেফতার-২ তারেক রহমানের আগমনে নোয়াখালী থেকে ঢাকায়  বিএনপির লক্ষাধিক নেতাকর্মী সুবর্ণচরের অবৈধ ইট ভাটায় অভিযান, জরিমানা ২ লক্ষ টাকা নোয়াখালীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা

আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে: মো. শাহজাহান

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

নোয়াখালী>

এনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান বলেছেন, আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব চাই, শত্রুতা কারো সঙ্গে চাই না। কিন্তু তার সাথে সাথে এ হুঁশিয়ারী দিয়ে বলতে চাই, কোন বন্ধু যদি আমার দেশের মাটির প্রতি ললুপ দৃষ্টি দেয়, কোথাও যদি আমার দেশের এক ইঞ্চি ভূমি দখল করার চেষ্টা করে, তাহলে তার হাত ভেঙে দিতেও আমরা দ্বিধাবোধ করবো না।

বুধবার (১১ ডিসেম্বর) নোয়াখালী জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান এসব কথা বলেন।

মো. শাহজাহান ভারতকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আমাদের প্রতিবেশী বন্ধু, আপনাদের স্বার্থ নিয়ে আপনারা থাকুন, আমাদের স্বার্থ আমাদেরকে সুরক্ষা করতে দিন। আপনারা একটা জাতি, আমরা একটা ভিন্ন জাতি। আপনাদের প্রতি আমাদের সম্মান থাকবে, আমাদের প্রতিও আপনাদের সম্মান থাকা উচিৎ। তাহলে সম্পর্ক ভালো থাকবে । আর যদি এর ব্যত্যয় ঘটিয়ে শক্তি দিয়ে অপচেষ্টা করেন, পতিত হাসিনা আর আপনারাও টিকতে পারবেন না।

তিনি আরো বলেন, ফ্যাসিবাদের দোসররা ক্ষমতায় ফিরে আসার জন্য যদি কোন ষড়যন্ত করে, সেই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে আমাদের কৃষক দলেই যথেষ্ট। দেশ এবং দেশের বাহিরের যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান শাহজাহান।

সমাবেশে জেলা কৃষক দলের আহবায়ক ভিপি ফজলে এলাহী পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব জিএস আবদুজ্জাহের হারুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহ আবদুল্যাহ আল বাকী, কৃষক দলের চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ, পৌর বিএনপির সভাপতি আবু নাছের, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন, সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন প্রমূখ।

সমাবেশ শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ