শিরোনাম:
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি প্রচারবিমুখ সমাজসেবক আবু সালেহ মোঃ আবদুল্লা সবুজ নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারে নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে

হাতিয়ায় জামায়াতের এমপি প্রার্থীর হোন্ডা র‍্যালি ও পথসভা

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

 

উপজেলা প্রতিনিধি, হাতিয়া(নোয়াখালী)।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মোহাম্মদ মাহফুজুল হকের নেতৃত্বে বিশাল হোন্ডা র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার সাগুরিয়া বাজার থেকে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এ র‍্যালি শুরু হয়। র‍্যালির শুরুতে উপজেলা জামায়াতের আমির মাস্টার বোরহানুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক দল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার সমর্থনে আজকের এই র‍্যালি যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়—আল্লাহর কাছে সেই দোয়া করছি।”
র‍্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

পরে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ইদ্রিসের দোয়ার মধ্য দিয়ে র‍্যালি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
এমপি পদপ্রার্থী অ্যাড. মাহফুজুল হকের নেতৃত্বে র‍্যালিটি জাহাজমারা ও তমরদ্দি বাজার হয়ে উপজেলা শহর ওছখালী এসে সমাপ্ত হয়। এতে উপজেলা জামায়াতের সেক্রেটারি নুর উদ্দিন মেশকাত, হাতিয়া পৌরসভা আমির মাওলানা তাওফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ