শিরোনাম:
নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা দক্ষিণ শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত প্রধান তথ্য কমিশনারের সাথে বাপাজস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সোনাইমুড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত প্রবাসীদের আত্মমর্যাদাসম্পন্ন হিসেবে গড়ার গুরুত্বারোপ, নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসকের মঞ্জুরী কমিশনের কার্যক্রমকে জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন নোবিপ্রবির ৩য় সমাবর্তন উপলক্ষে ‘রিলস ও লোগো ডিজাইন কনটেস্ট’-এর আয়োজন নোয়াখালীতে হামলার শিকার হলেন সাংবাদিক সেলিম মিয়া, আটক ১ নোবিপ্রবির তৃতীয় সমার্বতনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের নোবিপ্রবির বাংলা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী পিএইচডি সেমিনার অনুষ্ঠিত শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন

কারাগারের দেয়াল টপকে হাজতির পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৭ মে, ২০২৫

নোয়াখালী প্রতিনিধি>
নোয়াখালী জেলা কারাগার থেকে দেয়াল টপকে মো.তানিম (১৯) এক হাজতি পালানোর চেষ্টা করেছে। ইতিমধ্যে ২৮ সেকেন্ডের এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী জেলা কারাগারে এ ঘটনা ঘটে।

হাজতি তানিম নোয়াখালী পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন মনপুর এলাকার মজিব শেখের ছেলে।

জানা যায়, গতকাল মঙ্গলবার ৫৪ ধারায় তানিমকে গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠায় আদালত। বুধবার দুপুরের দিকে জেল সুপারের বাসার কর্নার দিয়ে তানিম কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে উপরে উঠে যায়। তবে তাৎক্ষণিক কারাগার কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে যায়। পরে কারা পুলিশ দুই দিক থেকে অবস্থান নিয়ে তাকে আটক করে পুনরায় কারাগারে নিয়ে যায়।

যোগাযোগ করা হলে নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক বলেন, কারাগারের দেয়াল টপকে হাজতি উপরে উঠে এটা সত্য। ওই হাজতি মানসিক ভাবে অসুস্থ। তবে তিনি পালাতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ