শিরোনাম:
নোবিপ্রবির তৃতীয় সমার্বতনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের নোবিপ্রবির বাংলা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী পিএইচডি সেমিনার অনুষ্ঠিত শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন নোবিপ্রবি ছাত্রশক্তির নবীনবরণে আসছেন নাহিদ ইসলাম নোবিপ্রবিতে ৮ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন স্কোপাস গবেষণা সূচকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭তম নোবিপ্রবি নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার্সে বিশুদ্ধ পানিসহ নানা সংকট নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের সমন্বিত ডাটাবেজ প্রয়োজন -জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। শিবপুর দরবার শরীফে আজমির শরীফের পিরের শুভাগমন

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

 নোয়াখালী>

১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’সহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন নোয়াখালী সদর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাইন উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও নোয়াখালী জেলা সভাপতি মোছলেহ উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, কোষাধ্যক্ষ নবি আলম, সহ-সভাপতি হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক মো. ইয়াছিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। অবস্থান কর্মসূচিতে জেলার সকল উপজেলা থেকে স্বাস্থ্য সহকারীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সারাদেশে উপজেলা পর্যায়ে ২৬ হাজারের বেশি স্বাস্থ্য সহকারী কাজ করছেন। তারা প্রান্তিক জনগোষ্ঠীর রোগ প্রতিরোধ, টিকাদান, মা ও শিশুর সেবা, রোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধিসহ জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তারা অভিযোগ করেন, দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেও স্বাস্থ্য সহকারীরা এখনও ন্যায্য স্বীকৃতি ও উন্নত বেতন কাঠামো থেকে বঞ্চিত। বর্তমানে তাদের পদোন্নতি, বেতন ও মর্যাদায় চরম বৈষম্য রয়েছে।

বক্তারা অবিলম্বে তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোরালো আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ